EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৩১ পিএম

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন
অ অ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বৃহস্পতিবার (২১ মে)  রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বিজিবি সূত্র জানায়, ঈদের আগে ও পরে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা করবে বিজিবি।

এ লক্ষ্যে ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন