EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৪৬ পিএম

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী
অ অ

বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (১৯ মে) সকালে সচিবালয়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন ও বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

ইউএনএইচসিআর-এর ডেপুটি হাইকমিশনার কেলি টি. ক্লেমেন্টস এবং ডব্লিউএফপি-এর সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ কামারা যৌথভাবে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও দাতা প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন