EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তিনবিঘা করিডোরে বিএসএফের নজরদারি বৃদ্ধি, দহগ্রামবাসীর ভোগান্তি

তিনবিঘা করিডোর চুক্তির শর্ত ভঙ্গ করছে ভারত

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৪:৪১ পিএম

তিনবিঘা করিডোরে বিএসএফের নজরদারি বৃদ্ধি, দহগ্রামবাসীর ভোগান্তি

ছবি: সংগৃহীত

অ অ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ইউনিয়নের প্রায় ২২ হাজার বাসিন্দার যাতায়াতের একমাত্র পথ তিনবিঘা করিডোরে সম্প্রতি নজরদারি ও কড়াকড়ি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর থেকে এই বাড়তি তৎপরতায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী তিনবিঘা করিডোরের আয়তন ১৭৮ মিটার দৈর্ঘ্য ও ৮৫ মিটার প্রস্থ হওয়ার কথা থাকলেও বাংলাদেশিরা ব্যবহার করতে পারছেন মাত্র ৯ ফুট সরু রাস্তা। চুক্তি লঙ্ঘন করে বিএসএফ করিডোরের দুই প্রান্তে চেকপোস্টও নির্মাণ করেছে।

দহগ্রাম আঙ্গরপোতা সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা জানান, করিডোর দিয়ে বের হলেই তল্লাশির নামে বিএসএফের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে। প্রতি সপ্তাহে মাত্র ৬০টি গরু বিক্রির অনুমতি দেওয়ায় কৃষকরা নির্ধারিত সময়ে গরু বিক্রি করতে পারছেন না। ভিআইপি চলাচলের সময় দীর্ঘক্ষণ গেট বন্ধ রাখায় সাধারণ মানুষকে অপেক্ষায় থাকতে হচ্ছে।

স্থানীয়রা জানান, ৫ সপ্তাহের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। সর্বশেষ গত ১৪ মে হাতীবান্ধা উপজেলায় মো. খাদেমুল ইসলাম (২৪) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়।

দহগ্রামবাসী ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী করিডোরের পূর্ণাঙ্গ ব্যবহারের স্বাধীনতা দাবি করেছেন।

আরও পড়ুন