EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:০৬ পিএম

ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অ অ

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নিপীড়ন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শুক্রবার (১৫ মে) বিকেলে পৌর শহরের আর্ট গ্যালারি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা, নিপীড়ন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মুসলমানদের ওপর নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি জানান। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সমাবেশ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

এ কর্মসূচিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক মানুষ অংশ নেন।

আরও পড়ুন