দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:১১ পিএম
দেশে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা।
বৃহস্পতিবার (১৪ মে) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
এএইচ এম আনোয়ার পাশা আরও জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার।
সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ছয় কোটি ৩১ লাখ নয় হাজার ২৬৬ জন।
ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।
আরও পড়ুন