EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নীলফামারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সে অনেক টাকা ঋণগ্রস্থ ছিল বলে জানা যায়

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৫০ পিএম

নীলফামারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

অ অ

নীলফামারীর ডোমারে ল্যাট্রিন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৩মে) সকালে গৌরাঙ্গ রায়ের (২২) মরদেহ নিজ বাড়ীর ল্যাট্রিনে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা অনোবালা রায়।

মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা বাড়ির টয়লেটের কাঠের তীরের সঙ্গে গৌরাঙ্গকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গৌরাঙ্গ রায় উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের নয়নপাড়া এলাকার মৃত রাজেন্দ্র রায়ের ছেলে।

প্রতিবেশীরা জানায়, গৌরাঙ্গ রায় বোড়াগাড়ী হাটের চামারপাড়া মোড়ে নগদ বিকাশের দোকান করতো। বাড়ীতে তার একমাত্র মা থাকে। সে অনেক টাকা ঋণগ্রস্থ ছিলো।

গৌরাঙ্গ রায়ের জ্যাঠাতো ভাই প্রদীপ রায় জানান, ‘কয়েক মাস আগে জমি বিক্রি করে দোকান দেয় গৌরাঙ্গ। তার ঋণের কিস্তির জন্য প্রতিদিন দোকানে লোক আসতো। কিছুদিন আগেও আড়াই লাখ টাকা ঋণ নিয়েছে। রাতের যে কোন সময়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা সঠিক জানা যায়নি।’

ডোমার থানা এসআই শৈলেন দেব জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন