EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দলের কেউ অপরাধে জড়ালে আইন আরও কঠোর হবে: প্রতিমন্ত্রী হেলাল

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:২৪ পিএম

দলের কেউ অপরাধে জড়ালে আইন আরও কঠোর হবে: প্রতিমন্ত্রী হেলাল
অ অ

“অপরাধীর কোনো দল নেই—দলের কেউ অপরাধে জড়ালে আইন আরও কঠোরভাবে প্রয়োগ হবে”—এমন মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

মঙ্গলবার (১২ মে) হাটহাজারী পৌরসভা প্রাঙ্গণে অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং হাটহাজারী ও বায়েজিদ এলাকাকে যেকোনো মূল্যে অপরাধমুক্ত করা হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বলেন, কোনো অপরাধীর পক্ষে সুপারিশ গ্রহণ না করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, দলের কেউ অপরাধে জড়ালে সাধারণের তুলনায় আরও কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে শীলছড়ি সড়ক কার্পেটিং, স্মার্ট এলইডি সড়ক বাতি প্রকল্প, ছোট কাঞ্চনপুর সড়কের এইচবিবি নির্মাণ কাজ এবং ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নের সেতু ও কালভার্ট উদ্বোধন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন