গুলশান-বনানী-বারিধারায় গ্যাস সরবরাহ বন্ধের কারণ জানাল তিতাস
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:৩৫ পিএম
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
রবিবার (৩ মে) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গুলশান-বাড্ডা লিংক রোডে ঢাকা ওয়াসার কাজের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।
এ অবস্থায় জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য গ্যাস লাইনের ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে বলে জানায় তিতাস।
এ কারণে গুলশান, বনানী, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
আরও পড়ুন