EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ, ৯৪ সহযোগী গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:৩১ পিএম

দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ, ৯৪ সহযোগী গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

অ অ

চাঁদাবাজদের বিরুদ্ধে গত ১ তারিখ থেকে অভিযান শুরু হয়েছে। গত দুই দিনে তালিকাভুক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং ৯৪ জন চাঁদাবাজের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

আজ রবিবার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশানর বলেন, ‘গ্রেপ্তার এসব চাঁদাবাজদের তদবিরে ছাড়া হবে না। কেউ তদবির করলে ধরে নেওয়া হবে সেও চক্রের সঙ্গে জড়িত।’

গ্রেপ্তার এসব ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির আলামত হিসেবে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য, ভিডিও ক্লিপ এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। যা আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় মাদক চালান জব্দ এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এর পেছনে গডফাদারদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, ‘অপরাধীর পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তিনি বা তারা যত বড় হন না কেন আমরা তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’ 

আরও পড়ুন