EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাটে এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন

বৃষ্টির পাশাপাশি বাগেরহাটের বিভিন্ন নদ-নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:১২ পিএম

বাগেরহাটে এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন

বাগেরহাট শহরের ব্যস্ততম রাহাতের মোড়ে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া রাস্তা মাড়িয়ে চলছেন পথচারীরা। ছবি: বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী

অ অ

বাগেরহাটে মাত্র এক ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ব্যস্ততম রাস্তাগুলোতে হাঁটু সমান পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

শনিবার (২ মে) বেলা ১টার দিকে হঠাৎ বাগেরহাটে বৃষ্টি শুরু হয় এবং টানা এক ঘণ্টা ধরে চলে। এই অল্প সময়ের বৃষ্টিতেই শহরের সাধনার মোড়, রাহাতের মোড়, ফলপট্টি মেইন রোড এবং কাজী নজরুল ইসলাম রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতায় পানি সরতে না পারায় তৈরি হয় কৃত্রিম বন্যা। 

জলাবদ্ধতার কারণে রিকশা, ভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। নারী ও শিশুসহ সব বয়সের মানুষকে বাধ্য হয়েই হাঁটু পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

বৃষ্টির পাশাপাশি বাগেরহাটের বিভিন্ন নদ-নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এদিকে অসময়ের এই টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় মাঠে থাকা পাকা বোরো ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন চাষিরা।

আরও পড়ুন