সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ মে ২০২৬, ০১:০৭ পিএম
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি নিবন্ধন পেয়েছে পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা। সমাজসেবা অধিদপ্তর সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রদান করেছে।
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ আয়োজিত এক অনুষ্ঠানে জেলা কমিটির হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়। রেজিস্ট্রেশন কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জুয়েল এবং সদস্য সচিব রবিউল ইসলাম রবি সমিতির সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুকী ও সাধারণ সম্পাদক ড. আব্দুর রহমান-এর হাতে সনদটি হস্তান্তর করেন।
নিবন্ধন সনদ হস্তান্তরের পর পঞ্চগড়বাসীর কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে এ অর্জন উদযাপন করেন সমিতির সদস্যরা।
সাধারণ সম্পাদক ড. আব্দুর রহমান বলেন, নিবন্ধনের মাধ্যমে সমিতির কার্যক্রম এখন প্রাতিষ্ঠানিক রূপ পেল। এর ফলে সদস্যদের কল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সমিতির সভাপতি মাহবুবুর রহমান ফারুকী নিবন্ধন প্রাপ্তিকে সংগঠনের একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, এটি সমিতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং পঞ্চগড়বাসীর সেবায় আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে উপদেষ্টা ইঞ্জি. আইনুল হক, সহ-সভাপতি মো. মেজবাউল হক, সারওয়ার মোহসীন বসুনীয়া ও আবু জাফর আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ শামস প্রধান ও মো. আঞ্জারুল ইসলাম আনু, সাংগঠনিক সম্পাদক মুক্তার, অর্থ সম্পাদক আব্বাস আলী এবং প্রচার সম্পাদক মিনহাজ প্রধান রাব্বিসহ সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকায় বসবাসরত পঞ্চগড় জেলার বাসিন্দাদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে পঞ্চগড় জেলা সমিতি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই নিবন্ধনের ফলে সংগঠনটি এখন থেকে পূর্ণাঙ্গ আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।