EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ মে ২০২৬, ০২:৫২ পিএম

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী
অ অ

অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থার খোঁজ নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ হজযাত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। অসুস্থ হজযাত্রীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী।

জানা গেছে, ৭৪ বছর বয়সী গোলাম মোস্তফা স্ত্রীসহ হজে যাওয়ার উদ্দেশ্যে হজক্যাম্পে আসার পথে অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে হজক্যাম্পে আনা হলে প্রথমে সেখানে অবস্থিত চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে পরীক্ষা করে তার রক্তে উচ্চমাত্রার শর্করা শনাক্ত হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

ঢাকা হজ কার্যালয়ের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ রাত ৯টা ১০ মিনিটে ওই হজযাত্রীর ফ্লাইট নির্ধারিত রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন