EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যকারিতা নিয়ে সুপ্রিম কোর্ট-ব্র্যাকের যৌথ গবেষণা প্রকাশ ২ মে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যকারিতা নিয়ে সুপ্রিম কোর্ট-ব্র্যাকের যৌথ গবেষণা প্রকাশ ২ মে
অ অ

ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সেগুলো নিরসনের উপায় নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ গবেষণার ফলাফল আগামী ২ মে প্রকাশ করা হবে। এ উপলক্ষ্যে রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টারে এক সভার আয়োজন করেছে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচি।

ব্র্যাক সূত্রে জানা গেছে, নারী ও শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করতে ২০০০ সালে গঠিত ট্রাইব্যুনালগুলোর বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও নানা চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে। এসব বিষয় চিহ্নিত করে কার্যকর সমাধান প্রস্তাবের লক্ষ্যে ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং উক্ত প্রতিবন্ধকতাসমূহ নিরসনের কার্যকর উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক এ গবেষণা পরিচালনা করা হয়।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্র্যাক সেন্টার মিলনায়তনে (লেভেল-২) অনুষ্ঠিতব্য এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন।

সভায় সভাপতিত্ব করবেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌। অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও আইনজীবীরা অংশ নেবেন বলে জানা গেছে।

গবেষণার ফলাফল উপস্থাপনের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া আরও কার্যকর, দ্রুত ও ভুক্তভোগীবান্ধব করার জন্য সুপারিশ তুলে ধরা হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

 

আরও পড়ুন