শামসুল আলম নামে আরও এক হজযাত্রীর মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ এএম
ছবি: সংগৃহীত
শামসুল আলম (৬৩) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন। তিনি রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা আজিজুল ইসলাম এবং মাতা শামসুন নাহার।
বাংলাদেশ হজ অফিস, মদিনা আল-মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে তিনি হজ অফিসের মেডিকেল সেন্টারে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাত ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন।
বুধবার ফজর নামাজের পর মদিনার জান্নাতুল বাকী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এ নিয়ে গত বুধবার পর্যন্ত সৌদি আরবে মোট সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন