বেবিচক কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম
রাজধানীর বিমানবন্দর এলাকায় অবস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি জানান, আমরা বিকেল সোয়া পাঁচটায় আগুনের ঘটনা জানতে পারি। ঘটনা জানার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গেছে। প্রাথমিকভাবে বেবিচক কার্যালয়ের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি এখনো জানা যায়নি।
আরও পড়ুন