EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পিএইচডিতে মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম

পিএইচডিতে মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল
অ অ

প্রধানমন্ত্রীর ‌‘গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিলে’র আওতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রামে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বৃত্তির আওতায় একজন মাসিক ৫০ হাজার টাকা সম্মানীসহ অন্যান্য সুবিধা পাবেন।

সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা তহবিলের স্টিয়ারিং কমিটির সভায় এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হয়।

নীতিমালা অনুযায়ী, তিন বছর মেয়াদি এ বৃত্তির জন্য নির্বাচিত একজন পিএইচডি গবেষক প্রতি মাসে ৫০ হাজার টাকা বৃত্তিসহ অন্যান্য সুবিধা পাবেন।

সভায় ২০২৬–২৭ অর্থবছরে বৃত্তির জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন