EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘কুমন এএসএইচআর ২০২৬’ অনুষ্ঠিত হবে শুক্রবার, সম্মাননা পাচ্ছেন ৩৪১৩ শিক্ষার্থী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘কুমন এএসএইচআর ২০২৬’ অনুষ্ঠিত হবে শুক্রবার, সম্মাননা পাচ্ছেন ৩৪১৩ শিক্ষার্থী
অ অ

ব্র্যাক-কুমনের উদ্যোগে “ব্র্যাক কুমন এএসএইচআর ২০২৬ (অ্যাডভান্সড স্টুডেন্ট অনার রোল)” অনুষ্ঠান  শুক্রবার রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কুমন মেথডের মাধ্যমে নির্ধারিত শ্রেণির চেয়ে কয়েক বছর এগিয়ে শিক্ষাগত সাফল্য অর্জনকারী ৩ হাজার ৪১৩ জন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হবে।

দিনব্যাপী এ আয়োজন সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৬টা পর্যন্ত চলবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত অনুষ্ঠানের বিকেলের সেশনে (বিকাল ৩টা থেকে ৬টা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

আয়োজকরা জানান, এবারের আয়োজনের প্রতিপাদ্য “The Japanese Spirit of Mastery” বা “নৈপুণ্য অর্জনের জাপানি দর্শন”, যেখানে শিক্ষার ক্ষেত্রে শৃঙ্খলা, অধ্যবসায় ও উৎকর্ষকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশে কুমন মেথডের মাধ্যমে ৮ হাজারের বেশি শিশু শিক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছে। এ কার্যক্রমে তিন শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে নারীদের অংশগ্রহণ ও উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণ ও সংবাদ প্রচারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন