পল্লবীর সিএনজি চালক হত্যা মামলার পলাতক আসামি বাঞ্ছারামপুরে গ্রেপ্তার
গত বছরের ১৮ মে পল্লবী থানায় এই চাঞ্চল্যকর হত্যা ও ছিনতাই মামলাটি (মামলা নং-৪৮) দায়ের করা হয়েছিল।
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে সিএনজি চালককে হত্যার পর লাশ গুম করে গাড়ি ছিনতাইয়ের মামলার অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (২২ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আল আমিন (৪০)। তিনি বাঞ্ছারামপুর উপজেলার বাঁশগাড়ী কাদাপাড়া এলাকার মো. হাসনের ছেলে।
র্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বুধবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার বাহরচর কড়িকাদি ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পল্লবী থানার হত্যা ও ছিনতাই মামলার তদন্তপ্রাপ্ত পলাতক আসামি আল আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
উল্লেখ্য, গত বছরের ১৮ মে পল্লবী থানায় এই চাঞ্চল্যকর হত্যা ও ছিনতাই মামলাটি (মামলা নং-৪৮) দায়ের করা হয়েছিল।
র্যাব আরও জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের দমনে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।