EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভাটারা থেকে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম

ভাটারা থেকে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যৌথ অভিযানে বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার এন এম নাসিরুদ্দিন আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় ভাটারা থানাধীন বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন ওই ১৬ ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-মো. হারুন মিয়া (২৫), মো. সাইফুল ইসলাম (৩৬), মো. হানিফ (২৬), মো. হিরা মিয়া (১৯), মো. আশিক মিয়া (২৪), মো. মোবারক (২১), মো. রাজা (১৮), তোফাজ্জল হোসেন (২০), মো. রিফাত (১৮), মো. মহসীন (১৮), আনন্দ চন্দ্র সরকার (১৮), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. আতশ (৪২), জমির উদ্দিন (৪০), মো. আশরাফুল আলম (৪৩) ও মো. সুমন (৩৬)।

উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন