EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

অ অ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ সব ধরনের পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজকের বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে।

এই পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি ব্যয় ও পরিচালন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন