EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম

আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

পবিত্র হজকে সামনে রেখে রাজধানীর আশকোনায় হজক্যাম্প আকস্মিকভাবে পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি হজক্যাম্পে উপস্থিত হয়ে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

এ সময় হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানসহ সামগ্রিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন এবং ক্যাম্পের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা-প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে চান। পাশাপাশি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, “হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের সেবা খেদমত হিসেবে বিবেচনা করতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান, তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও জানান, হজযাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এ সফরে অংশ নিতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে উড্ডয়ন করার কথা রয়েছে। ইতোমধ্যে হজযাত্রীরা ক্যাম্পে আসা শুরু করেছেন। পরিদর্শন শেষে গভীর রাত পর্যন্ত হজক্যাম্পে অবস্থান করেন ধর্মমন্ত্রী।

আরও পড়ুন