EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য: ডেপুটি স্পিকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য: ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, জনগণের অধিকার বাস্তবায়নই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ভোটারদের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে এবং সে দায়িত্ব পালনে তিনি অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ ভবনস্থ কার্যালয়ে তার নির্বাচনী এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ডেপুটি স্পিকার উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় বসবাসরত মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো ও হাজংসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে পর্যায়ক্রমে সংসদ ভবন ও সংসদ অধিবেশন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হবে। এর মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংসদের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করতে পারবেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, ‘এই সংসদ জনগণের সংসদ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি। তাই তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।’

সাক্ষাৎকালে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন এবং সংসদ পরিদর্শনের উদ্যোগকে স্বাগত জানান।

আরও পড়ুন