ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন সম্পন্ন
উল্লেখ্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস)-এর সহযোগিতায় আয়োজিত এই উৎসব চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সাহিত্য একাডেমির উদ্যোগে ৪০ বছরের ধারাবাহিকতায় আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় সাহিত্য একাডেমির প্রশিক্ষণার্থীদের কবিতা ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিশ্রুতি’।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় নির্বাচিত গ্রন্থ নিয়ে আলোচনা সভা। অনুষ্ঠানে মোসলেম উদ্দিন সাগর রচিত কাব্যগ্রন্থ ‘পথের শেষ নেই’, মানিক রতন শর্মা রচিত ‘ছোটদের অদ্বৈত মল্লবর্মণ’ এবং শারমিন সুলতানা রচিত গল্পগ্রন্থ ‘অন্তর্লীন জীবন’- এর ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
-69e0ccf564ffa.jpg)
গ্রন্থগুলোর ওপর আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান শিশির, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন এবং কবি আব্দুল মান্নান সরকার। বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক এস. এম. শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসলিমা আক্তার রুমা ও নুসরাত জাহান বুশরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য শফিকুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য দেন পরিচালক ফারুখ আহমেদ ভূঁইয়া। আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন সাহিত্য একাডেমির পরিচালক বীর মুক্তিযোদ্ধা আছরারুন নবী মোবারক।
-69e0cd180d0dc.jpg)
আলোচনা পর্ব শেষে সাহিত্য একাডেমির পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটিকা ‘রোগের চিকিৎসা’ মঞ্চস্থ হয়। নাশিদ সাবা নূর তাসনিম মার্সির নির্দেশনায় এবং নুসরাত জাহান বুশরার সহযোগিতায় নাটিকাটি দর্শকপ্রিয়তা পায়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে তিতাস ললিতকলা একাডেমি।
উল্লেখ্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস)- এর সহযোগিতায় আয়োজিত এই উৎসব চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।