EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অ অ

কেউ অনলাইন ক্লাস চায় না কিন্তু পৃথিবী চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এ সময় কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

অনলাইন ক্লাস নিয়ে অনেকে অসন্তোষ, এটি নিয়ে সমালোচনাও হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘উদ্ভুত পরিস্থিতির কারণে স্কুলে আমরা অনলাইন-অফলাইন করছি। সেটা নিয়ে সমালোচনাও হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না। আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।’

এ সময় তিনি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘স্কুল-কলেজগুলো সোলার এনার্জির আওতায় আনা হবে। এ ছাড়া কিভাবে জরুরিভাবে শিক্ষক নেওয়া যায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন