EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিসিক ও বাংলা একাডেমির আয়োজনে বৈশাখী মেলা শুরু মঙ্গলবার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

বিসিক ও বাংলা একাডেমির আয়োজনে বৈশাখী মেলা শুরু মঙ্গলবার

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমি-এর যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’ শুরু হচ্ছে মঙ্গলবার (১৪ এপ্রিল)। 

সোমবার (১৩ এপ্রিল) বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনে এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানানো হয়।

প্রেস কনফারেন্সে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তারা জানান, নববর্ষ উদযাপনকে আরও উৎসবমুখর করতে এই মেলার আয়োজন করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে বাঙালির লোকজ ঐতিহ্য বহন করে আসছে।

আগামী ১ থেকে ৭ বৈশাখ ১৪৩৩ (১৪-২০ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট ১৬০টি স্টল থাকছে। যেখানে কৃষিজাত পণ্য, কারুশিল্প, পাট ও চামড়াজাত সামগ্রী, লোকজ খাদ্যদ্রব্যসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শিত ও বিক্রি হবে।

এছাড়া জিআই পণ্য যেমন জামদানি, শতরঞ্জি ও শীতলপাটিও মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পাচ্ছে। শিশু-কিশোরদের জন্য খেলনা, বিনোদন ব্যবস্থা, পুতুল নাচ ও বায়োস্কোপের আয়োজনও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি মঙ্গলবার সকাল ১১টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। এতে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আয়োজকরা আশা করছেন, এই বৈশাখী মেলা নতুন উদ্যোক্তাদের জন্য বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করবে এবং বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

আরও পড়ুন