EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লালমনিরহাটে যাওয়ার পথে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম

লালমনিরহাটে যাওয়ার পথে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য

ছবি: সংগৃহীত

অ অ

দুদিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মন্ত্রী আসাদুল হাবিব দুলু নির্ধারিত সফরে লালমনিরহাট যাচ্ছিলেন। এ সময় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে তিনি অসুস্থবোধ করেন। পরিস্থিতি বিবেচনায় তাকে সেখান থেকেই বিমানযোগে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, মন্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

আরও পড়ুন