টাঙ্গাইলে ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:২৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন।
শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
একই সঙ্গে দেশের আরও ১০টি উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। উপজেলাগুলো হলো—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, পঞ্চগড় সদর ও বোদা, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা আদর্শ সদর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং কক্সবাজারের টেকনাফ।
আরও পড়ুন