EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা ডিএসসিসির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা ডিএসসিসির

ছবি: সংগৃহীত

অ অ

আগামী পাঁচ বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সৃজনী বাংলাদেশ-এর সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশাসক বলেন, জীবন রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কারণে প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে জনআন্দোলনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি জানান, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৬০ হাজার করে মোট তিন লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএসসিসি নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক নার্সারি স্থাপনের উদ্যোগ নিয়েছে।

এছাড়া বন অধিদপ্তরের সঙ্গে চুক্তির আওতায় ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়নের কথাও জানান তিনি। এর মাধ্যমে নগরীর সড়কের মিডিয়ান ও আইল্যান্ডগুলো ঘাস ও গাছের মাধ্যমে সবুজায়ন করা সম্ভব হবে।

জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নাগরিকরা সচেতন হলে সিটি কর্পোরেশনের অর্ধেক কাজ সহজ হয়ে যায়। বাকি কাজ প্রতিষ্ঠান সম্পন্ন করবে। সম্মিলিত প্রচেষ্টায় ‘গ্রীন সিটি, ক্লিন সিটি’ গড়ার লক্ষ্য অর্জন সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

আরও পড়ুন