EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদিত হয়।

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা সেন্ট্রাল ইউনিভাসির্টি বিল-২০২৬ সংসদে পাস করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে বিলটি পাস হয়। 

বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

পরে বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য সংসদে তুলে ধরেন ‍ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে বিলটি পাস হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন সংশোধন বিল-২০২৬ সংসদে পাস করা হয়েছে।

গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদিত হয়।

এ অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন