EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্ত্রীসহ আহমেদীয়া ফাইন্যান্সের এমডি মনিরের ব্যাংক হিসাব অবরুদ্ধ

‘৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।’

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম

স্ত্রীসহ আহমেদীয়া ফাইন্যান্সের এমডি মনিরের ব্যাংক হিসাব অবরুদ্ধ

ছবি: সংগৃহীত

অ অ

আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনির আহম্মেদ ও তার স্ত্রী সখিনা আহমেদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালত।

সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিন সিআইডির পরিদর্শক বিল্লাল হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ‘মনির আহম্মেদ আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড- এর নামে সমিতির সদস্য এবং ১০০০ থেকে ১১০০ নিরীহ লোকের কাছ থেকে অধিক মুনাফা প্রদান করার কথা বলে, প্রতারণামূলকভাবে টাকা নিয়ে ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করেন।’

‘এসব অর্থ দিয়ে ফ্ল্যাট, জমি ক্রয় করে মানিলন্ডারিংসহ সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হওয়ার বিষয়ে তথ্য পাওয়া যায়।’

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ থাকা একান্ত প্রয়োজন বলে আবেদনে বলা হয়।

আরও পড়ুন