EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মুক্ত হলেন জামায়াতকর্মী সাওদা সুমি

ডেইলি সান রিপোর্ট, ভোলা

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম

মুক্ত হলেন জামায়াতকর্মী সাওদা সুমি

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী বিবি সাওদা সুমি।

অ অ

গ্রেপ্তার জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী বিবি সাওদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আদেশ প্রদান করেন।​

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’

গত ৫ এপ্রিল দিবাগত রাত ১১টায় ভোলা পৌরসভার নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ভোলা আদালতে তাকে তোলা হয়।

এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ফেসবুক পোস্টে তার মুক্তি দাবি করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন