EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনের তফসিল নিয়ে বৈঠক চলছে ইসিতে

সংরক্ষিত নারী আসনের ভোটকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদেরকে প্রথমে চিঠি দেয় ইসি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

সংরক্ষিত নারী আসনের তফসিল নিয়ে বৈঠক চলছে ইসিতে

নির্বাচন কমিশন (ইসি)-

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক বসেছে।

সংরক্ষিত নারী আসনের ভোটকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদেরকে প্রথমে চিঠি দেয় ইসি।

সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কি-না, সেই বিষয়ে ইসিকে সিদ্ধান্ত জানাতে হয়। এই সময়সীমা ৫ এপ্রিল শেষ হয়েছে।

এই সময় শেষ হওয়ার আগেই রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যরা তাদের জোটগত অবস্থান সম্পর্কে কমিশনকে চিঠি দিয়ে অবস্থান স্পষ্ট করেছে।

আজ ইসির সভার আলোচ্যসুচিতে আরও আছে—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনী সামগ্রি সংরক্ষণ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার বিষয়ে অবহিতকরণ, ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন, নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন আগের কিছু গুরুত্বপুর্ণ মামলা এবং নির্বাচন পরবর্তী সময়ে দায়ের করা নির্বাচনী দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিত করা, নির্বাচনী দায়িত্বপালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বিষয়ে ইতিপূর্বে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিত করা।

এর আগে, ইসি কর্মকর্তারা বলেছেন, বৈঠক শেষে এই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

আরও পড়ুন