EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ রক্ষা করবে সরকার: ভূমিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ রক্ষা করবে সরকার: ভূমিমন্ত্রী
অ অ

দেশের সরকারি জলমহাল ইজারা প্রদানের ক্ষেত্রে প্রকৃত জেলেদের স্বার্থ সর্বোচ্চ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (৪ এপ্রিল) সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সরকারি জলমহাল আইন-২০২৬ খসড়া চূড়ান্তকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভুমিমন্ত্রী বলেন, জাল যার জলা তার–এই নীতি অনুসরণ করে ভবিষ্যতে সরকারি জলমহাল ইজারা দেওয়া হবে। প্রবাহমান নদী কখনোই ইজারার আওতায় আসবে না। তিনি সতর্ক করেছেন, কেউ যেন রাজধানী বা দেশের বাইরে বসে প্রকৃত জেলেদের অধিকার হরণ করতে না পারে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রকৃত মৎসজীবিদের অগ্রাধিকার নিশ্চিত করতে এবং প্রকৃত উপকারভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের মতামত অনুযায়ী সুপারিশ প্রক্রিয়া নেওয়া হবে।

কর্মশালায় স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এনজিও ও মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে ভূমিমন্ত্রী সার্কিট হাউসে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন