EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে কঠোর বার্তা ভূমিমন্ত্রীর

মৎস্যজীবীদের আশ্বস্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন, আপনাদের সুবিধার জন্য সব কিছুই করা হবে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে কঠোর বার্তা ভূমিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

অ অ

মধ্যস্বত্বভোগী, ফড়িয়া ও দালালরা মৎস্যজীবীদের ব্যবহার করে কোনো সুবিধা ভোগ করবে- তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।

প্রকৃত মৎস্যজীবী ও জেলেরা যেন সব সুবিধা পায়, তা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।

শনিবার (৫ এপ্রিল) সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘সরকারি জলমহাল আইন, ২০২৬’ এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্যজীবীদের আশ্বস্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন, আপনাদের সুবিধার জন্য সব কিছুই করা হবে। আপনারা মন খুলে কথা বলবেন।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সব কিছুতেই আমরা খরচ কমিয়ে দিয়েছি। যুদ্ধের জন্য সবাই মিতব্যয়ী হবেন, কৃষকদের জন্য বিদ্যুৎ দিবেন, প্রয়োজনে আমাদের বিদ্যুৎ বন্ধ করে।

ভূমিমন্ত্রী বলেন, আমার কর্মকর্তাগণ যদি কোনো অনিয়ম করে থাকেন, তাহলে আমাকে লিখে জানাবেন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও যোগ করেন, জলাবদ্ধতা নিয়ে আওয়ামী লীগের সময়ে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, তা আর যেন কোনো ব্যক্তির কারণে না হয় সে বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ গ্রহণ করা হবে। বিভিন্নভাবে ভূমির মালিক হয়েছে বিগত সময়ে, আর নয়। আমাদের দেশের সন্তানদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে, তার জন্য কোনো অনিয়ম কাউকে করতে দেওয়া হবে না।

ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

স্বাগত বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী। কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, বেলা ও টিআইবি প্রতিনিধি এবং মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন