EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্বাধীনতা দিবসে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

এই বিশেষ অনারারি কমিশন গত ২৬ মার্চ ২০২৬ তারিখ থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

স্বাধীনতা দিবসে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

ছবি: সংগৃহীত

অ অ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ৯ সদস্যকে অনারারি কমিশন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন- এর দিকনির্দেশনায় আনুষ্ঠানিকভাবে এই পদবি প্রদান করা হয়।

এই পদোন্নতির আওতায় ৩ জন অনারারি ফ্লাইং অফিসারকে ‘অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট’ এবং ৬ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে ‘অনারারি ফ্লাইং অফিসার’ পদবি প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়কগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনারারি র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

বাংলাদেশ বিমান বাহিনীর এই বিশেষ অনারারি কমিশন গত ২৬ মার্চ ২০২৬ তারিখ থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন