প্রিন্টঃ ২০ অক্টোবর ২০২৬
ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশঃ ২৪ মার্চ ২০২৬, ১০:৩৫ পিএম
শেয়ার করার বিকল্পগুলি
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির পর প্রথম কার্যদিবসেই তিনি টানা প্রায় ১১ ঘণ্টা দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকাল ৯টা ১ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হন এবং রাত ৭টা ৫৩ মিনিটে তিনি দপ্তর ত্যাগ করেন।
সচিবালয়ে পৌঁছেই প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে রাজধানী ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে একটি জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন প্রশাসনিক ফাইল পর্যালোচনা এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রমে ব্যস্ত সময় কাটান তিনি। সবমিলিয়ে দিনটি ছিল সম্পূর্ণ কর্মব্যস্ত।
অতিরিক্ত প্রেস সচিব জানান, ঈদের ছুটির পর প্রথম দিনেই প্রধানমন্ত্রীর এই নিরবচ্ছিন্ন কর্মতৎপরতা দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা ও অঙ্গীকারের প্রতিফলন। ব্যক্তিগত অবকাশের চেয়েও রাষ্ট্রীয় দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার এই দৃষ্টান্ত প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলেও তিনি উল্লেখ করেন।
শেয়ার করার বিকল্পগুলি
ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৩৫ পিএম