EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তাহিরপুরে যাদুকাটা নদীতে নৌকা ডুবি, এক শিশুর মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম

তাহিরপুরে যাদুকাটা নদীতে নৌকা ডুবি, এক শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে খেয়া পারাপারের একটি নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টা লাউড়েরগড় থেকে শিমুল বাগানের উদ্দেশ্যে যাত্রাকালে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মৃত্যু শিশু হলো তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকার ১০ বছর বয়সী সুফিয়া খাতুন। তারা বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মুতুরকান্দী গ্রাম এবং তাহিরপুর সদর ইউনিয়নের বাগবের এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঈদ উপলক্ষে শিমুল বাগানে ঘুরতে যাওয়ার জন্য কয়েকজন যাত্রী নৌকায় ওঠেন। নদীর মাঝখানে পৌঁছানোর পর নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন