EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চৌধুরানী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

চৌধুরানী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

অ অ

রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুনর্মিলনী, সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ১৯৬৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। এতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক আন্তরিক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

প্রবীণ শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সুলতান আহমেদের সভাপতিত্বে এবং আ’ন’ম আরিফ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইলিয়াস আলী, বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ারুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আখতার হাবিব, খাদিজা আবেদীন কলেজের অধ্যক্ষ মো. শামিম আহমদ এবং মাওলানা মো. মোখলেছুর রহমানসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা।

বক্তারা বিদ্যালয়ের ঐতিহ্য ও শিক্ষার মানোন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

জানা যায়, ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত চৌধুরানী উচ্চ বিদ্যালয়টি স্থানীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয় প্রতিষ্ঠায় মরহুম আব্দুল হান্নান মন্ডল, মনোরঞ্জন গুহ রায়, জনাব আলম, আজিজুল ও জলিল মাস্টারসহ অনেকেই অবদান রাখেন। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন মৃণাল কান্তি এবং সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ওয়ারেশ আলী, মৌলভী ইউসুফ আলী ও মজিবর মাস্টার।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে ইফতার করেন।

আরও পড়ুন