EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঘাটাইলের সাইটেশলায় এসএসসি শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল

ডেইলি সান রিপোর্ট, টাঙ্গাইল

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

ঘাটাইলের সাইটেশলায় এসএসসি শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল
অ অ

টাঙ্গাইল জেলার ঘাটাইলের সাইটেশলায় এসএসসি ১৬ ও ১৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সাইটেশলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক ইফতার মাহফিলে সকল করববাসীর জন্য দোয়া করা হয়। এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও তারা এই ইফতার মাহফিলের আয়োজন করেন, যেখানে রোজাদারদের মাঝে ইফতার বিতরণের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন সামাজিক বন্ধন দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে মানবিক কাজে উৎসাহিত করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।


আরও পড়ুন