EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পরিবেশ সচেতনতায় গুলশানে সবুজ বাংলাদেশের ইফতার আয়োজন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

পরিবেশ সচেতনতায় গুলশানে সবুজ বাংলাদেশের ইফতার আয়োজন

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর গুলশানে পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেলিকেন বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোজাম্মেল হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মিল্লাত, সহ-আইন বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ঢাকা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মনোয়ার রেজা, শহিদুল্ল্যাহ কায়সার, মনির হোসেন, মো. বিপ্লব, হাওয়া আক্তার তোহা, মনজুরুল আলম, হাবিব সরকার স্বাধীন ও সাবিয়া সাবরিন সেতুসহ অন্যরা।


ইফতার মাহফিলে বক্তারা পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, মাদকের ভয়াবহতা, নারী সমতা এবং শিশু অধিকার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা সম্প্রসারণ এবং তরুণদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দেন তারা।

বক্তারা আরও বলেন, সমাজে মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নারী-পুরুষের সমতা নিশ্চিত করা এবং শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করাও সময়ের দাবি।

অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং নারী ও শিশুর অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সবুজ বাংলাদেশ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন