EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সিঙ্গাপুরে চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন মির্জা আব্বাস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

সিঙ্গাপুরে চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন মির্জা আব্বাস
অ অ

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্স। 

রবিবার (১৫ মার্চ) মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রাত ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করেছে। মির্জা আব্বাসের ভাগনে ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন। তার সঙ্গে যাবেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস ভাশন।

গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শনিবার সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয় এবং চিকিৎসকরা জানিয়েছেন যে পরীক্ষার ফলাফল সন্তোষজনক।

এদিকে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত শুক্রবার তিনি সশরীরে এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন ও তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। বর্তমানে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন