EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, চাঁদপুর

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম

পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
অ অ

‎এসএসসি তথা পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৩ মার্চ ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

‎এ সময় তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার আইন ১৯৮০ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। সেই পাবলিক পরীক্ষার আইনে পরিবর্তন আনার চেষ্টা করছি। এই সংসদে যদি তা করতে না পারি তাহলেও পরীক্ষা আমাদের সুন্দর রাখতে হবে।

‎এ সময় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন