EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রমজান উপলক্ষ্যে ইউএই এইড ও এমিরেটস রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী বিতরণ

মানবিক এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ২৪ কেজি ওজনের একটি করে খাদ্যপ্যাকেজ উপহার দেওয়া হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম

রমজান উপলক্ষ্যে ইউএই এইড ও এমিরেটস রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী বিতরণ
অ অ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশের প্রায় ৪ হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইউএই এইড ও এমিরেটস রেড ক্রিসেন্ট। মানবিক এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ২৪ কেজি ওজনের একটি করে খাদ্যপ্যাকেজ উপহার দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্যাকেজটিতে রমজান মাসজুড়ে ইফতার ও সেহরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য রয়েছে।

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড বিভাগের পরিচালক মি. রাশেদ মোহাম্মদ নাসের আলমাইল আলজাবি ব্যক্তিগতভাবে কর্মসূচির স্থান পরিদর্শন করেন এবং খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

উপকারভোগী পরিবারগুলো এই সহায়তার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেন, পবিত্র রমজান মাসে এই খাদ্যসামগ্রী তাদের জন্য অনেক উপকারে আসবে।

আরও পড়ুন