পটুয়াখালীস্থ গলাচিপাবাসীর আয়োজনে ইফতার মাহফিল
ডেইলি সান রিপোর্ট, পটুয়াখালী
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম
বিভিন্ন পেশাজীবীদের সংগঠন পটুয়াখালীস্থ গলাচিপাবাসীর আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে মল্লিকা পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক মো. মাসুদ খান ও সদস্য সচিব মো. নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে পটুয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. হোসাইন আহমেদ বিশ্বাস, ডা. মো. জসিম উদ্দিন মুকুল, ডা. এস এম কবীর হাসান, জিয়া উদ্দিন চৌধুরী, রেজবি চৌধুরী, মো. গোলাম কিবরিয়া, মো. জাকির হোসেন চৌধুরী, ডা. অনুপ কুমার হাওলাদার, আরিফ আহমেদ জুয়েল, হাবিবুর রহমান বিশ্বাস, আবুল কালাম আজাদ এবং ইব্রাহিম খলিলসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব মো. নুরুজ্জামান বলেন, গলাচিপা উপজেলার যেসব মানুষ পটুয়াখালীতে কর্মসূত্রে অবস্থান করছেন, তাদের নিয়ে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ সংগঠনের মূল লক্ষ্য।
সংগঠনের আহ্বায়ক মো. মাসুদ খান বলেন, ভবিষ্যতেও সংগঠনটির কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সহযোগিতা করে যাবেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।