EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

গত ফেব্রুয়ারিতে সীমান্ত এলাকা থেকে অপহৃত ওই তিন যুবককে দীর্ঘ প্রচেষ্টার পর ফিরিয়ে আনল বিজিবি।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

ছবি: সংগৃহীত

অ অ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছ থেকে বাংলাদেশি তিন যুবককে ফিরিয়ে আনলো বিজিবি।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে বিজিবির নিকট তাদের হস্তান্তর করে আরাকান আর্মি।

ফিরিয়ে আনা বাংলাদেশি কিশোররা হলো- মো. বাপ্পি (২৮), ওসমান গনি রাব্বি (১৮) ও মো. জনি মিয়া (২২)।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে ১ জন এবং ২৮ ফেব্রুয়ারি সীমান্তে সংলগ্ন উখিয়ার বালুখালী নদী এলাকায় মাছ ধরতে গেলে আরও ২ জনকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়।

পরে তাদের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি কর্তৃপক্ষ আরাকান আর্মির সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন এবং নিরলস প্রচেষ্টায় প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদেরকে শুক্রবার দুপুরে ফেরত আনতে সক্ষম হয়। ফিরিয়ে আনা বাংলাদেশি ৩ যুবককে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের দক্ষিণের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে করে যাচ্ছে।

আরও পড়ুন