EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন

সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের প্রথম ভ্রমণকাহিনি গ্রন্থ ‘ভদ্রাবতীর পাড়ে’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:৪৬ পিএম

‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন
অ অ

সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের প্রথম ভ্রমণকাহিনি গ্রন্থ ‘ভদ্রাবতীর পাড়ে’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এক অনুষ্ঠানে অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী পর্বতারোহী ও লেখক ইকরামুল হাসান শাকিল। তিনি বলেন, বইটি মলাটবদ্ধ হওয়ার আগে পাণ্ডুলিপি পড়ার সুযোগ হয়েছিল। ভ্রমণ কাহিনীগুলো খুবই চমৎকারভাবে তুলে এনেছেন আশরাফুল। বইটি পড়লে পাঠক লেখকের সঙ্গে ভ্রমণের অনুভূতি পাবেন।

স্বপ্ন ৭১  প্রকাশন এর প্রকাশক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠকনন্দিত বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এসএএম সুমন সরকার, পরিব্রাজক মাসফিকুল হাসান টনি, সংগীত পরিচালক মাহবুব মিনেল এবং বাকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আবুল বাশার মিরাজসহ অনেকে।

লেখক আশরাফুল ইসলাম আকাশ বলেন, এটি আমার প্রথম বই। স্বাভাবিকভাবেই আমি আপ্লুত। দেশের সাতটি জেলার ১১টি গল্প নিয়ে ভ্রমণকাহিনীটি সাজিয়েছি। আশা করি, পাঠকরা হৃদ্য ও তৃপ্ত হবেন।

জানা গেছে, ভদ্রাবতীর পাড়ে মূলত ভ্রমণনির্ভর আখ্যান। বইটিতে দেশের সাতটি জেলার নানা ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা ও জনপদের জীবন্ত গল্প তুলে ধরা হয়েছে। ৮০ পৃষ্ঠার বইটিতে রয়েছে ১১টি গল্প। বইমেলায় স্বপ্ন ৭১ এর স্টলসহ বিভিন্ন অনলাইন বিপণি ও বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে বইটি। পাঁচ ফর্মার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

আরও পড়ুন