EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করছে সরকার

শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া ক্ষুদ্র ঋণগ্রহীতারা এই সুবিধা পাবেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করছে সরকার
অ অ

দেশের ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া ক্ষুদ্র ঋণগ্রহীতারা এই সুবিধা পাবেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষি খাতের ভিত্তিকে শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নাসিমুল গনি বলেন, ‘সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা।’

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে পাওনা রয়েছে প্রায় এক হাজার ৫৫০ কোটি টাকা, যা এ মওকুফের আওতাভুক্ত হবে।

আরও পড়ুন