EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পিলখানা হত্যা মামলা: আসামি হচ্ছেন শেখ হাসিনাসহ একাধিক আ. লীগ নেতা

পিলখানা বিডিআর হত্যাকাণ্ড ও বিস্ফোরক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমসহ তৎকালীন মন্ত্রিসভার প্রভাবশালী একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হচ্ছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

পিলখানা হত্যা মামলা: আসামি হচ্ছেন শেখ হাসিনাসহ একাধিক আ. লীগ নেতা
অ অ

পিলখানা বিডিআর হত্যাকাণ্ড ও বিস্ফোরক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমসহ তৎকালীন মন্ত্রিসভার প্রভাবশালী একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (স্পেশাল পিপি) বোরহান উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন জানান, এই মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রায় ১ হাজার ২০০ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩০০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ একাধিক সাক্ষীর জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকসহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে।

তিনি আরও জানান, এই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে এটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এই মামলায় আসামির সংখ্যা প্রায় সাড়ে ৮শ জন। উল্লেখ্য যে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই মামলার কয়েকশ আসামি ইতোমধ্যে জামিন পেয়েছেন।

২০০৯ সালের সেই অভিশপ্ত ২৫ ফেব্রুয়ারি পিলখানার সুরক্ষিত সীমানার ভেতরে ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় প্রদান করেন।

আরও পড়ুন