EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইবনে সিনায় ‘শুধু পুরুষ ও মুসলিম কর্মী’ নিয়োগ কেন বৈষম্যহীন ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল

গত ২৬ জানুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, যেখানে নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র পুরুষ ও মুসলমান ব্যক্তিদের আবেদন করতে বলা হয়েছিল।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ এএম

ইবনে সিনায় ‘শুধু পুরুষ ও মুসলিম কর্মী’ নিয়োগ কেন বৈষম্যহীন ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল

ছবি: সংগৃহীত

অ অ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে নির্বাহী বা জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র প্রাকটিসিং মুসলমান ও পুরুষদের আবেদন চেয়ে যে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তা কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সরকারি-বেসরকারি সব কর্মস্থলে বৈষম্যহীনভাবে চাকরির নীতিমালা তৈরি ও বাস্তবায়নের জন্য কেন আদেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে ওই রুলে। একইসঙ্গে এই নিয়োগ বিজ্ঞপ্তি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।

জনস্বার্থে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। হাইকোর্টের রুলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

গত ২৬ জানুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, যেখানে নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র পুরুষ ও মুসলমান ব্যক্তিদের আবেদন করতে বলা হয়েছিল।

সেই নিয়োগ বিজ্ঞপ্তি বৈষম্যমূলক দাবি করে জনস্বার্থে রিট করেন আইনজীবী অনামিকা নাহরিন। 

ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের বলেন, রুলের পাশাপাশি অন্তর্বর্তী আদেশ সরকারকে নির্দেশনা দেওয়া হয়েছে- (১) ওই নিয়োগ বিজ্ঞপ্তি তদন্ত করে বৈষম্যমূলক শর্তগুলো প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে; (২) সবরকম বৈষম্যহীন নিয়োগের জন্য নীতিমালা তৈরি ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে এবং (৩) এই বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তিন মাসের মধ্য আদালতে সেই বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।

আইনজীবীরা জানান, রুলে দেশে লিঙ্গ ও ধর্ম ব্যতিরেকে বৈষম্যহীন নিয়োগ নীতি কেন লঙ্ঘন হয়েছে বলে ঘোষণা করা হবে না, তা জানতে সরকারের সংশ্লিষ্ট ও ইবনে সিনা কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

আরও পড়ুন