EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দেশের পাহারাদার এখন তারেক রহমান: পানিসম্পদ মন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

দেশের পাহারাদার এখন তারেক রহমান: পানিসম্পদ মন্ত্রী
অ অ

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সততার মূল্যায়নে দেশের পাহারাদার থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রত্যেকটি মন্ত্রণালয়, মন্ত্রী ও ডিপার্টমেন্টের বিষয়ে অত্যন্ত একটিভ ভূমিকা রাখছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মন্ত্রী এ্যানি বলেন, নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে মন্ত্রিসভা গঠনসহ একাধিক বৈঠকে তারেক রহমানের সক্রিয় নেতৃত্ব ও তদারকি লক্ষ্য করেছি। তিনি সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।


তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। তবে কোনো প্রলোভনে পড়ে আমি কখনো দুর্নীতির আশ্রয় নেব না এবং কাউকেও নিতে দেব না।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আপনাদের দেওয়া আমানত ও সম্মান রক্ষা করবো। আমাকে আপনারা পাশে রাখবেন। মন্ত্রী হয়েছি বলে দূরে ঠেলে দেবেন না।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকী এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইনউদ্দিন পাঠানসহ আরও অনেকে।

আরও পড়ুন